Skip to main content

তুই কি আমার নেশা হোবি

তুই কি আমার নেশা হোবি? 
না হয় আমি হবো তোর মত্ত 
তুই কি আমার প্রণয়ী হোবি ?
না হয় আমি হবো তোর ভক্ত
তোর-ই কারনে আমি সর্বহারা হয়ে যাবো ,
তবু তোকে আমি কখনো ছাড়তে পারবনা ,
 লোকে আমার নাম বলে অন্যকে ক্ষ্যাঁপাবে ,
আমি ভালো কথা বললেও লোকে আমার কথায় হাঁসাহাঁসি করবে ,
আর তুই সারা দুনিয়ার চোখে বিশ হলেও ,,
শুধু আমার দৃষ্টিতে অমৃত হোবি 
হোবি? তুই কি আমার নেশা হোবি ?

তুই কি আমার পিঁজরা হোবি ?
না হয় আমি হবো তোর মইনা 
তুই কি আমার সুন্দরী হোবি ?
না হয় আমি হবো তোর আইনা ,,
তোর মধ্যেই হবে আমার এক টুকরো পৃথিবী,
তোর কারনেই আমি আমার আকাশ দেখার চিরাচরিত ইচ্ছেটা বিশর্জন দেবো ,
তার পরেও তুই তোর মনে অবিশ্বাসের এক শক্ত বাঁসা বাঁধবি ,
যদি তোকে আমি ফাঁকি দিয় সেই ভয়ে ,,,,,,,
আমার পায়ে সোনার শিকল দিবি 
হোবি ? তুই কি আমার পিঁজরা হোবি ??

তুই কি আমার লজ্জাবতী হোবি ? 
না হয় আমি হবো তোর বেহায়া ,
তুই কি আমার এই সারাটা অঙ্গ হোবি ?
না হয় আমি হবো তোর ছায়া ,
তুই আকাশ পাতাল সর্গ নরক যেখানেই যাবি আমি তোর সাথ ছাড়বনা , 
তুই হাজার চেষ্টা করেও নিজেকে আমার থেকে বিচ্ছিন্ন করতে পারবিনা , 
অবশেষে হারমেনে আমাকে তোরই অংশ ভাববি আর 
গহিন আঁধারের বুকে আমি শুধু তোর মাঝেই মিলিয়ে যাবো ,
আর তুই পৃথিবীর সবচেয়ে সুখী হোবি 
হোবি ? তুই কি আমার লজ্জাবতী হোবি ??

তুই কি আমার তীর হোবি ?
না হয় আমি হবো তোর নিশানা ,,
তুই কি আমার যন্ত্রনা হোবি ?
না হয় আমি হবো তোর সান্ত্বনা ,
তোর-ই কারনে হবে আমার বুকে হাজার বছরের রক্ত ক্ষরণ , 
তবুও তোর প্রতি আমার বিন্দুমাত্র অভিযোগ থাকবেনা , 
তোকে ছুঁতে পেরেছি এই ভাবনা বুকে নিয়ে আমার সমস্ত কষ্ট মলিন হবে 
আর তুই আমার বুকে এমন ভাবে গেঁথে যাবি যে , 
তুই তোর ঘরে ফেরার পথ ভুলে যাবি , 
হোবি ? তুই কি আমার তীর হোবি ??
তুই কি আমার যন্ত্রনা হোবি ?????



Comments

Popular posts from this blog

এক টুকরো স্বপ্ন

টুকরো হওয়া স্বপ্ন গুলো জোট বেঁধেছে আবার, দেখতে পেলাম মালার মতো খোঁপাতে,  ঘরে ঢুকেই অবাক, তোমার টেবিলে খাবার, তুমি বসে আছো সেই পুরনো সোফাতে। আমার উচিত বেশি বেশি রাগ দেখানো এখন, আসছে না রাগ, গিলতে থাকি ঢোক, "কিছু একটা ঘটবে",কানে কানে বলছে অবচেতন। উঠে দাঁড়িয়ে মেলে ধরলে হাজার অভিযোগ! যে কথাটা বলবো বলে সাজানো ছিলো, মনের মধ্যে এক সমুদ্র অভিমানে, দুই পাখি তো দূরের কথা, নষ্ট হলো ঢিল ও, আমি হাঁটতে থাকি কেন্দ্রাতিগ এক টানে! "কেনো আমি জোর করিনি!"-এটাও আমার দোষ, হারিয়ে ফেলি জোর, করতে পারিনা "ট্যা ফো,কিংবা ভ্যা ভ্যা," "এখনো আমাকে ভালোবাসো?" প্রশ্ন এবং অসন্তোষ, আমি বোকার মতো মাথা নাড়ি, "হ্যাঁ আথেনা, হ্যাঁ হ্যাঁ!" সেই তুমি আবার গেলে শক্ত দেয়াল গুঁড়িয়ে, আমার মিথ্যে হলো ধনুক ভাঙা পন, আমি বাকি জীবন টা হাঁটতে থাকি খুঁড়িয়ে, আমি যন্ত্রনাতেই করে দিলাম আত্মসমর্পন! শক্ত হলেও তরল ভাসি দুধের সর, ভোট হয়না প্রশ্ন ওঠেনা গদি কার! তোমার জন্য কষ্ট পাবো জীবন ভর, এ যেন তোমার সাংবিধানিক অধিকার!  ----  Ramesh C Biswas Writing of  a lover's dream about being with his l...

অপেক্ষাদের ক্লান্তি

আমার বুকে জমছে ব্যথা তোমার কাছে আদরপ্রলেপ ! মন ভোলানো টুকরো স্মৃতি ভালোবাসার উষ্ণ লেপ ৷ ভেঙে যাই কাঁচের মতন জীর্ণ শরীর বিরহ পাড়া ! অপেক্ষাদের ক্লান্তি তবু দিচ্ছে ডাক, দিচ্...

তোমার কারণে

আমি চাই মরে যাও তুমি! সাথে নিয়ে যাও আমিটাকেও, যার সূত্রপাত তোমায় দিয়ে, তোমার আবেগে যার সৃষ্টি, যাকে পড়তে আড়াল তুমিকেই সবাই বোঝে, আর আমিটা আড়ালে রই বারবার! আমি চাই, আমার স্পন্দন কারোর জন্য না কেঁপে উঠুক, স্থির হয়ে যাক, তোমার অবর্তমানে কোমায়! যেন আমি বেঁচে যাবো,  শিখব পথ চলতে সাবধানে, কারণ তখন কেউ থাকবেনা আর সাবধান করার জন্য। আমি সেদিন নিজের জন্যে বাঁচবো, যে চলে যাবে তোমার অবর্তমানে, তোমারই সাথে! ----- সৌম্য