Skip to main content

এক টুকরো স্বপ্ন

টুকরো হওয়া স্বপ্ন গুলো জোট বেঁধেছে আবার,
দেখতে পেলাম মালার মতো খোঁপাতে, 
ঘরে ঢুকেই অবাক, তোমার টেবিলে খাবার,
তুমি বসে আছো সেই পুরনো সোফাতে।

আমার উচিত বেশি বেশি রাগ দেখানো এখন,
আসছে না রাগ, গিলতে থাকি ঢোক,
"কিছু একটা ঘটবে",কানে কানে বলছে অবচেতন।
উঠে দাঁড়িয়ে মেলে ধরলে হাজার অভিযোগ!

যে কথাটা বলবো বলে সাজানো ছিলো,
মনের মধ্যে এক সমুদ্র অভিমানে,
দুই পাখি তো দূরের কথা, নষ্ট হলো ঢিল ও,
আমি হাঁটতে থাকি কেন্দ্রাতিগ এক টানে!

"কেনো আমি জোর করিনি!"-এটাও আমার দোষ,
হারিয়ে ফেলি জোর, করতে পারিনা "ট্যা ফো,কিংবা ভ্যা ভ্যা,"
"এখনো আমাকে ভালোবাসো?" প্রশ্ন এবং অসন্তোষ,
আমি বোকার মতো মাথা নাড়ি, "হ্যাঁ আথেনা, হ্যাঁ হ্যাঁ!"

সেই তুমি আবার গেলে শক্ত দেয়াল গুঁড়িয়ে,
আমার মিথ্যে হলো ধনুক ভাঙা পন,
আমি বাকি জীবন টা হাঁটতে থাকি খুঁড়িয়ে,
আমি যন্ত্রনাতেই করে দিলাম আত্মসমর্পন!

শক্ত হলেও তরল ভাসি দুধের সর,
ভোট হয়না প্রশ্ন ওঠেনা গদি কার!
তোমার জন্য কষ্ট পাবো জীবন ভর,
এ যেন তোমার সাংবিধানিক অধিকার!



Writing of  a lover's dream about being with his love.


Comments

Popular posts from this blog

অক্ষমতা

শুনলাম তুমি ভালোবেসেছো… শুনলাম তুমি কাছে চেয়েছো… তুমি অপেক্ষায় আছো আমার… না বলা কত কথা… সুরে সুরে বোবা হয়ে… পাথুরে মন নরম হয় আমার তবু বলব ভালোবেসো না আমাকে তুমি কাছে চেয়ো না আমি হেরে যাওয়া যোদ্ধা বেকার আমাকে তুমি ভুল চিনোনা… আমার হাজার অক্ষমতায়… ঘরে ফেরার অনিশ্চয়তা… ভালোবেসো না আমায়…. শুধু ব্যথা পাওয়ার খেলায়… খেলে ক্লান্ত এই সাঁঝবেলায়… কান্নাও থেমে গিয়েছে আমার… জীবনের এই আলোক মঞ্ছে… একা দাঁড়িয়ে সময়ের রন্ধ্রে… হার মেনে নিয়েছে আত্মা আমার… দেহে তাই আজ বিষাক্ত স্রোত বয়… পৃথিবী টা কে নরম মনে হয়… হাত রেখো না আমার আগুনে…আমার… চেয়ো না আমার মায়া বন্ধুতা… আমার হাজার অক্ষমতায়… ঘরে ফেরার অনিশ্চয়তা… ভালোবেসো না আমায়…

অপেক্ষাদের ক্লান্তি

আমার বুকে জমছে ব্যথা তোমার কাছে আদরপ্রলেপ ! মন ভোলানো টুকরো স্মৃতি ভালোবাসার উষ্ণ লেপ ৷ ভেঙে যাই কাঁচের মতন জীর্ণ শরীর বিরহ পাড়া ! অপেক্ষাদের ক্লান্তি তবু দিচ্ছে ডাক, দিচ্...